প্রতিযোগিতামূলক
আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রতিটি শিশুকে বিশ্ব মানের সুদক্ষ
জনশক্তিতে রূপান্তরিত করার সুদৃঢ় প্রত্যয়ে ২৮ ডিসেম্বর ২০০৩ সালে শুরু হয়
জর্জিয়া ইংলিশ স্কুল (Georgia English School)-এর আলোকময় পথচলা। ২০০৪
শিক্ষাবর্ষ থেকে কোমলমতি শিশুদের মানসম্মত প্রাথমিক শিক্ষা (Quality
Primary Education) সুনিশ্চিত করার লক্ষমাত্রা নির্ধারণ করা হয়। কারণ, Only
the Quality Primary Education is the archway of the Quality Higher
Education (একমাত্র মানসম্মত প্রাথমিক শিক্ষা-ই হচ্ছে মানসম্মত উচ্চতর
শিক্ষার তোরণদ্বার)। তাই এখানে প্লে-গ্রুপ থেকে ৫ম শ্রেণি পাঠদান করা হয়।
জর্জিয়া ইংলিশ স্কুল বিশ্বাস করে : To strike the rod while it is hot. /
To tame the animal when it is younger. / To bend the tree when it is
tender. (কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ট্যাঁশ ট্যাঁশ)।